Posts

Showing posts from August, 2018

স্বাস্থ্যের কথা

ঘুম আপনার সু স্বাস্থ্যের কথা বলে আসুন জেনে নেই কতটুকু ঘুম আমাদের সু স্বাস্থ্যের কথা বলে অথবা  সামঞ্জস্যপূর্ণ বা আমাদের শরীরের জন্যে আসলেই দরকার। অনেকেই আমরা ঘুমের এই বিষয়টিকে মোটেই আমলে নিতে চাইনা, অথবা এটা যে খুব গুরুত্বপূর্ণ সেটাও ভাবতে চাইনা। এ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় ঘুম হল সুস্থভাবে বাঁচার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা কাজ করি তখন আমাদের শরীরে যে ক্ষয় হয়, ঘুম সেটিকে আবার পূরণ করে আমাদের উদ্যম এবং কর্ম তৎপরতাকে ফিরিয়ে দেয়। খুব সহজ ভাবে বলা যায়, ঘুমই আমাদের নতুন জীবন দান করে। অতএব, ঘুমকে অবহেলা করে আমাদের বাঁচার কোন উপায় নাই। আর তাই, সু স্বাস্থ্যের কথা এলেই আমাদের ঘুমের বিষয়টিকে সামনে আনতেই হয়। পরিমিত ঘুম আপনাকে সতেজ রাখে অনেকে ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে কোন প্রশ্ন না তুললেও হয়ত এর পরিমাণ বা সময়কাল নিয়ে বেশ দ্বন্দ্বে থাকেন। আসলে সুস্থ শরীর নিজেই এর সময়কাল নির্ধারণ করে দেয়, আমি বলতে চাচ্ছি, একটি সুস্থ দেহ-মন প্রয়োজনমত ঘুমিয়ে আপনাকে জাগিয়ে দেয় অর্থাৎ ঘুম ভেঙে দেয়। একে আমরা বলতে পারি স্বাভাবিক ঘুম। কিন্তু কোন কারণে যখন আপনার শরীর অসুস্থ থাকে তখন ঘুম কম-বেশি ঘট...